1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

খুলনা জেলা প্রতিনিধি:শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ১৪ ডিসেম্বর (রবিবার) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা সকল শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতি জেলা প্রশাসক বলেন, প্রতিবছর বেদনাভরে আমরা এই দিবসটি পালন করে থাকি। জাতির শ্রেষ্ঠসন্তান শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী ও সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে আজকের দিনে। তারা চেয়েছিল বাঙালি জাতিকে মেধাশূণ্য করতে। দেশ পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বাঁধাগ্রস্থ হয় এটাই ছিলো পাকিস্তানিদের চক্রান্ত। মহান মুক্তিযুদ্ধে আমরা প্রায় ১১শো এগারোর মতো জাতির বীর শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবীদেরকে হরিয়েছি। যুগযুগ ধরে যারা এদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য আগেও অভিযান ছিলো বর্তমানেও আছে। জাতির শ্রেষ্ঠসন্তান সকল বুদ্ধিজীবীদের অবদান বাংলাদেশের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে চিরদিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার মোঃ মাহবুব রহমান, জেলা প্রশাসক কার্যলয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আ.হ.ম রুহুল আমীন ও আহবায়ক খুলনা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ আবু জাফর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট