মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জে অতিরিক্ত দামে বোতলজাত সিলিন্ডার (এলপিজি) গ্যাস বিক্রি এবং ক্রেতাদের পাকা রশিদ না দেওয়ার অভিযোগে দুই ডিলারকে কে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৫ই জানুয়ারি ২০২৬ ইং সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের জরিনা কলেজ ও বেউথা এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।
ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের জরিনা কলেজ ও বেউথা মোড় এলাকায় অভিযান পরিচালনার সময় বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে এক লাখ এবং বিক্রয় রশিদ না দেওয়ায় মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত