মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
আশুলিয়ায় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-১৯ এর বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্বাচনী ব্যানার নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের শ্রীপুর হাসান কলোনি এলাকায় বিএনপির পার্টি অফিসে এ ঘটনা ঘটেছে।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলো-আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য কিবরিয়া সরকার, তার ছেলে তৌহিদ সরকার, হায়দার, খোরশেদ আলমের ছেলে মোকসেদুর রহমান ও আলম পারভেজ বুলেট।
স্থানীয়রা জানায়, ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ব্যানার নিয়ে তার সমর্থক কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে বুলেট তার সহযোগীদের নিয়ে ওই নির্বাচনী অফিস ও একটি চায়ের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় তাদের বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় তৌহিদ নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সংঘর্ষ এবং হামলার ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এঘটনায় থানায় লিখিত অভিযোগ না করায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, নির্বাচনী প্রচারনার সময় ব্যানার ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, তবে ভাংচুর এবং লুটপাটের কোন ঘটনা ঘটেনি। এঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত