1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

নওগাঁয় হাসপাতালের সামনে রেখে পালিয়েছে রাজস্ব কর্মকর্তা’র লাশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় জোনায়েদ হোসেন (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৫টারদিকে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে তার লাশ ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। নিহত জোনায়েদ হোসেন পিরোজপুর জেলার স্বরূপকাঠি এলাকার বাসিন্দা। জোনায়েদ সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) পদে ঢাকা কাস্টমস হাউজে কর্মরত ছিলেন।

তার স্ত্রী নাঈমা নার্গিস নওগাঁর মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে প্রভাষক পদে চাকরি করেন। জোনায়েদ ও নাঈমা দম্পতির দুই বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে। নওগাঁ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর ৫টারদিকে একটি পিকআপে করে নিয়ে এসে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে লাশটি ফেলে রেখে সটকে পড়ে অজ্ঞাত ব্যক্তিরা। বিষয়টি জানাজানি হওয়ার পর অচেতন ও নিথর অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার কবির হোসেন বলেন, আনুমানিক ভোর ৫টারদিকে জরুরি বিভাগে সামনে পিকআপে করে এসে অজ্ঞাত ব্যক্তিরা লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে জরুরি বিভাগের এক ট্রলিম্যান আমাকে খবর দিলে আমি ট্রলিম্যানেরম সহযোগিতায় অচেতন অবস্থায় ঐ ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার বলেন, হাসপাতালের সামনে বেওয়ারিশ অবস্থায় পাওয়া মরদেহটির বুকের হাড় ও দুই পায়ের হাড়ের বিভিন্ন স্থান ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ঐ ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নির্দিষ্টভাবে বলা যাবে ঠিক কি কারণে উনার মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করার জন্য নওগাঁর মহাদেবপুরের উদ্দেশ্যে ট্রেনযোগে এসে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনে নামেন জোনায়েদ। ট্রেন থেকে নেমে স্ত্রীর সঙ্গে সর্বশেষ কথা হয় তার। এরপর বারবার ফোন দিলেও রিং হলেও ফোনটি রিসিভ হচ্ছিল না।

ভোরে ফোনটি রিসিভ হলে নওগাঁ সদর থানা পুলিশের সঙ্গে তাঁর স্ত্রীর কথা হয় এবং তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন পরিবারের লোকজন। এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিয়ামুল ইসলাম বলেন, ওই রাজস্ব কর্মকর্তা দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের কবলে পড়ে হত্যাকান্ডের শিকার হয়েছেন সে বিষয়ে তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট