1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

ব্যালট বিপ্লবের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব: আমান উল্লাহ আমান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯২ বার পড়া হয়েছে

 

মো: নূরেআলম রায়হান : কেরানীগঞ্জ. ঢাকা

ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, ব্যালট বিপ্লবের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার ভাকুর্তা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের নিজ বাসভবনে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন আসবে জনগণের ভোটের মাধ্যমেই। দীর্ঘদিন ধরে জনগণ তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন দেখতে চায় না।

তিনি আরও বলেন, জনগণ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে চায়। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।

উঠান বৈঠকে সাইফুল ইসলাম অপু সভাপতিত্বে কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের সঞ্চালনা, এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রমিকদল নেতা নিজম উদ্দীন সেন্টু, বিএনপি নেতা সজিব বেপারিসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট