মোঃনূরেআলম রায়হান
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দেশের জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
এই অধিকা র কার্যকর করতে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা-৩ আসনের অন্তর্গত শুভাঢ্যা ইউনিয়নে নুরু মোহাম্মদ নুরু মিয়া ট্রাস্ট কল্যাণ ও ওয়েলফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি চেয়ারপারসন তারেক জিয়া দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাঁর ত্যাগ ও নিরলস প্রচেষ্টার ফলেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ভোটাধিকার প্রয়োগের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি রিপন রায় চৌধুরী বলেন, বিগত বছরগুলোতে জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপির সম্মানিত সদস্য মাহাবুব আলম মামুন, চঞ্চল, মো. আহসানুল্লাহ চৌধুরী, সুলতান নাসির, নুরু মোহাম্মদ নুরু মিয়া ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস নুরুন্নাহার, ব্যারিস্টার শেখ ইশতিয়াক আহমেদ নিপু, শেখ ইফাজ আহম্মেদ তন্ময়, তানাকা গ্রুপের মালিক উদ্দিন মাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত