1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

সৈয়দপুর বিমানবন্দরে অভিযানে: ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াতের আমির আটক

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদ:

ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুরে পৌঁছানোর পর নগদ প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) জানান, গোপন তথ্যের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ নজরদারি চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট থেকে নামার পর বেলাল উদ্দিনের ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সঠিক পরিমাণ নির্ধারণে টাকাগুলো গণনা করা হচ্ছে। পাশাপাশি এত বিপুল অর্থ বহনের কারণ ও এর উৎস সম্পর্কে জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নির্বাচনী পরিবেশে বড় অঙ্কের নগদ অর্থ বহনের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট