নূরেআলম রায়হান, কেরানীগঞ্জ:
ঢাকা: ঢাকার অতি গুরুত্বপূর্ণ আসন ঢাকা-২ (সাভার-কেরানীগঞ্জ) এর নির্বাচনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি এই তথ্য জানিয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী আমানউল্লাহ আমান পেয়েছেন ১,৬৩,৭৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আব্দুল হক ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০,০৪৩ ভোট।
প্রার্থীদের প্রাপ্ত ভোটের তুলনামূলক চিত্র:
মো: আমানউল্লাহ আমান (ধানের শীষ): ১,৬৩,৭৯৩ ভোট।
মো: আব্দুল হক (দাঁড়িপাল্লা): ৮০,০৪৩ ভোট।
মো: জহিরুল ইসলাম (হাতপাখা): ৬,৩৫২ ভোট।
নির্বাচন কমিশনের চূড়ান্ত শিট অনুযায়ী, এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪,১৯,২১৬ জন। নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৬০.৪৭%।
মোট বৈধ ভোট: ২,৫০, ১৯৮টি।
বাতিলকৃত ভোট: ৩, ৭২৬টি।
সর্বমোট প্রদত্ত ভোট: ২,৫৩, ৯২৪টি।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত