1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

আশুলিয়ায় প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার আশুলিয়ায় মধ্যরাতে এক সৌদি প্রবাসীর বাড়িতে জোরপূর্বক প্রবেশ ভাড়াটিয়াদের মারধর ও ভয়ভীতি প্রদন করে ভাড়া তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীদের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ প্রবাস জীবনের কষ্টে উপার্জিত টাকায় দুই বছর আগে ওই প্রভাবশালীদের নিকট থেকে এই জমিটি কিনে সেখানে বাড়ি নির্মাণ করেন। অথচ বিক্রির দুই বছর পর তারা নিজেরাই সেই জমি ও বাড়ি পুনরায় জবর দখল চেষ্টা করছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী বাড়িওয়ালা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে ও মঙ্গলবার সকাল ১১টায় আশুলিয়ার দক্ষিণ ভাদাইল ইসরাফিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকার মৃত তাহের আলী মাতাব্বর ওরফে মোহের আলীর ছেলে আবুল খায়ের (৬০) ও ইদ্রিস আলী (৫০)। এদের মধ্যে ইদ্রিস আলী স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতা বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত দুই বছর আগে অভিযুক্ত আবুল খায়ের ও ইদ্রিস আলীর কাছ থেকে ৭ শতাংশ জমি কিনে সেখানে টিনশেড বাড়ি নির্মাণ করে নিজেরা বসবাস সহ কক্ষ ভাড়া দিয়ে আসছিলেন। কিন্তু গত দুই মাস ধরে অভিযুক্তরা জমিটি পুনরায় জবরদখলের পায়তারা শুরু করে।

এরই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে আনোয়ার হোসেন বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা ৭-৮ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রসহ ওই বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন করে এবং জোরপূর্বক ভাড়ার টাকা উত্তোলন করে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালে আবারও তারা দলবল নিয়ে এসে ভাড়াটিয়াদের বাসা ছেড়ে চলে যেতে বলে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, আমি জমি কিনে বাড়ি করেছি। এখন তারা গায়ের জোরে আমার জমি দখল করতে চায়। আমি বিষয়টি সমাধানের জন্য তাদের কাছে গেলে তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তারা খুবই খারাপ প্রকৃতির লোক, আমি আমার জান-মালের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।

এ বিষয়ে অভিযুক্ত আবুল খায়ের বলেন, আমরা এই জমিটি প্রায় ১৫ বছরে ধরে ভোগদখল করতেছি। এই জমিটি উনার না, উনার জমিটি অন্য জায়গায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, জমি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট