1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

যশোরে কৃষিপ্রযুক্তি প্রদর্শন ও গুড় মেলা ২০২৬ইং।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ,যশোর জেলা প্রতিনিধি:

যশোরের চৌগাছা উপজেলায়, কৃষি খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সম্প্রসারণ এবং ঐতিহ্যবাহী যশোরের তথা দেশীয় পণ্যের প্রচারের লক্ষ্যে আয়োজিত কৃষি প্রযুক্তি প্রদর্শন, খেজুর গুড়ের মেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

১৭ ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় এই মেলা অনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) জনাব তানভীর আহমেদ।

র্্যালী উদ্বোধন ও মেলা অনুষ্ঠানে ইউএনও তানভীর আহমেদ বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি।আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন খরচ কমে আসবে,এবং ফলন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।
পাশাপাশি খেজুর গুড়ের মত নিরাপদ প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ বাড়লে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা আর্থিকভাবে আরো লাভবান হবেন।

তিনি আরো বলেন,বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর কৃষির বিকল্প নেই। নতুন নতুন প্রযুক্তি,উন্নত বীজ,আধুনিক শেচ ব্যবস্থা,ও রোগ বালাই দমন কৌশল সম্পর্কে জানতে এ ধরনের কৃষি প্রযুক্তি প্রদর্শনী ও মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র্্যালি শেষে ইউএনও তানভীর আহমেদ মেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং অংশগ্রহনকারী কৃষক উদ্যোক্তা ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন।

মেলায় আধুনিক কৃষি যন্ত্র, উন্নত জাতের ফসলের বীজ,জৈব সার, সেচ প্রযুক্তি, কৃষি পরামর্শ সেবা কেন্দ্র, সহ নানা স্টল স্থান পায়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্ম কর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট