1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা এলাকায় সংগীতা রাণী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের রানী ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সংগীতা রাণী ওই এলাকার মোহন চন্দ্র রায়ের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নাবান্না ও খাওয়া-দাওয়া শেষে সংগীতার স্বামী কাজে বের হয়ে যান। পরে সংগীতা রাণী সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে ফাঁকা বাড়িতে ঘরের দরজা বন্ধ করে তিনি গলায় দড়ি দেন বলে ধারণা করা হচ্ছে।

দুপুরের দিকে স্কুল থেকে ফিরে তাঁর মেয়ে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে দরজা খুলে তাঁকে ঘরের সরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, “বাবা, আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। সেই ভুলের কোনো ক্ষমা নাই। তাই আমি আর বাঁচতে চাই না। আমার সেই ভুলের শাস্তি মৃত্যু। তাই আমি মরে গেলাম। আমার মরার জন্য কেউ দায়ী নয়।”

রাণীশংকৈল থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান বলেন, “ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। পুলিশ জানায়, চিরকুটের বিষয়বস্তুসহ অন্যান্য দিক খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট