নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন জনাব তারেক রহমান।
সপরিবারে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা-মার কবরে যান তিনি। সেখানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান উপস্থিত ছিলেন।
এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত