1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তথ্য দিন, পরিচয় গোপন রাখা হবে- এমপি সালাউদ্দিন বাবু

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

ঢাকার সাভার ও আশুলিয়াকে মাদক এবং চাঁদাবাজমুক্ত করতে এবার সরাসরি জনগণের সহায়তা চাইলেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি এলাকার মাদক কারবারি ও চাঁদাবাজদের তথ্য তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠানোর আহ্বান জানিয়েছেন এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দিয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, “মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করে আমার হোয়াটসঅ্যাপ (০১৭২২২২২২০৮) নম্বরে জানান। আপনাদের পরিচয় গোপন রাখা হবে।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কেউ যদি মেসেজ না দিয়ে সরাসরি কথা বলে তথ্য দিতে চান, তবে আজ শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে রাত ২টার মধ্যে ওই নম্বরে যোগাযোগ করতে পারবেন।

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল হওয়ায় এখানে মাদক ও চাঁদাবাজির দৌরাত্ম্য দীর্ঘদিনের সমস্যা। অনেকেই ভয়ে মুখ খুলতে চান না। সংসদ সদস্যের এমন সরাসরি ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে সাধারণ মানুষ এখন নির্ভয়ে অপরাধীদের তথ্য দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। পরিচয় গোপনের নিশ্চয়তা দেওয়ায় স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট