1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

যশোরে শ্রদ্ধা ও ফুলেল ভালোবাসা সিক্ত প্রতিমন্ত্রী অমিত।

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃজাহিদ,যশোর জেলা প্রতিনিধিঃ

শুক্রবার সকালে নিজ জন্মভূমি যশোরে পা রাখলেন বাংলাদেশ সরকারের নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর এটিই তার প্রথম জেলা সফর। তাকে ঘিরে সকাল থেকে শহর জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। বিমানবন্দরে উচ্ছ্বাস, স্লোগানে মুখর আকাশ। সকাল থেকেই যশোর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জের সামনে কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

বিমান থেকে নামার সাথে সাথেই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা। ঘরের ছেলে মন্ত্রীকে একনজর দেখার জন্য নিরাপত্তা বলয় উপেক্ষা করেও অনেকে সামনে চলে আসার চেষ্টা করেন। প্রতিমন্ত্রী অমিত মুচকি হেসে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।কারোও সঙ্গে কুশল বিনিময় করেন, কাউকে বুকে টেনে নেন। সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘণ।

 

সার্কিট হাউসে গার্ড অব ওনার “

বিমানবন্দর থেকে সড়ক পথে তিনি আসেন সার্কিট হাউজে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন।গার্ড অফ অনার শেষে জনতার সামনে আসতেই সার্কিট হাউস প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে।

রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন।

যশোরের মানুষের ঋণ শোধ করতে চাই “

সংক্ষিপ্ত বক্তব্যে আবেগাপ্লুত কণ্ঠে প্রতিমন্ত্রী বলেন, যশোরের মাটি ও মানুষের কাছে আমার ঋণ অপরিশোধিত। আজ যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিল।
প্রধানমন্ত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন তার সুফল যেন যশোরের প্রতিটি ঘরে পৌঁছায়, আমি সেটাই করব।

ঐতিহ্যের যোগ্য উত্তরসূরী “

যশোরের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরী হিসেবে অমিতের এই প্রাপ্তিকে গর্বও বিজয় হিসেবে দেখছেন স্থানীয়রা।
বাবার রাজনৈতিক আদর্শকে ধারণ করে মন্ত্রীর দায়িত্ব নিয়ে জেলায় ফেরায় প্রবীণ নেতা কর্মীদের চোখেও ছিল আনন্দের অশ্রু।
আগামী রোববার সকালে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য। ইসলাম অমিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট