মোঃ সামিউল ইসলাম,পলাশবাড়ী প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক ব্যতিক্রমী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় গাইবান্ধা-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই অভিযানের উদ্বোধন করেন।
অভিযান চলাকালীন মাওলানা নজরুল ইসলাম লেবু নিজে হাতে ঝাড়ু নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কারে অংশ নেন এবং কাজের নেতৃত্ব দেন। তার এই উদ্যোগে উৎসাহিত হয়ে দলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা অভিযানকালে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, পলাশবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাহউদ্দিন আহমেদ, পলাশবাড়ী উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক, , পলাশবাড়ী উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, জামায়াত মনোনীত পলাশবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু তালেব সরকার ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর বেলাল উদ্দিন, নায়েবে আমীর আব্দুল মজিদ আকন্দ, সাবেক পৌর জামায়াত সেক্রেটারি তাজুল ইসলাম মিলন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা নজরুল ইসলাম লেবু জনস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, "একটি সুস্থ জাতির জন্য পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য, আর এই দায়িত্ব আমাদের সবার।"
হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত