মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, সাভার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাভার উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৯ আসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সভার শুরুতেই উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, সাভারকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষা এবং নাগরিক সেবা সহজীকরণে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, “সাভারের উন্নয়নে সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বয় অত্যন্ত জরুরি। জনগণের সেবাই আমাদের মূল লক্ষ্য। যে কোনো সমস্যা দ্রুত সমাধানে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এমপি মহোদয় মনোযোগ সহকারে সেগুলো শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় তিনি সড়ক অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, হাসপাতালের সেবার মান বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সাভারে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও শিল্পখাতের সম্প্রসারণের কথাও উল্লেখ করেন।
মতবিনিময় সভাটি একটি ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। উপস্থিত কর্মকর্তারা সাভারের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়ভাবে এই সভাকে সাভারের উন্নয়নের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত