বিশেষ প্রতিনিধি,কামরুল ইসলাম:
কক্সবাজারের টেকনাফ উপজেলার কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (আজ) সকালে টেকনাফ অংশে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়। হতাহতদের অধিকাংশই টেকনাফের সাবরাং ইউনিয়ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালনাকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, সহ-সম্পাদক : মিঠু মুরাদ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা।ই মেইল :newsdigantasangbad@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত