1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়া থেকে অন্তঃসত্ত্বা মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান মানিকগঞ্জে গণ অধিকার পরিষদ এর মোহাম্মদ ইলিয়াস হোসাইন পক্ষথেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের প্রধান শর্ত হলো জনগণের অধিকার, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা : আমান উল্লাহ আমান ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মানিকগঞ্জে ৭১ এর সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিউল ইসলাম (রেজা) ইন্তেকাল করেছেন। দুর্ঘটনায় শিশুর মৃত্যু, একাধিক আহত: আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আব্দুর রহমান বদি জামিনে মুক্ত আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত ও যানজট জনদুর্ভোগ কমাতে শ্রমিক দলের উদ্যোগে ফুটপাত উচ্ছেদ। কলাতলি আদর্শ গ্রামে গ্যাস পাম্পে বিস্ফোরণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন; ফায়ার সার্ভিসের চেষ্টা অব্যাহত

আশুলিয়া থেকে অন্তঃসত্ত্বা মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের পাবনারটেক এলাকায় মোঃ হেলাল উদ্দিন মাষ্টারের টিনশেড বাড়ির ভাড়াটিয়া পোশাক শ্রমিক ও অন্তঃসত্ত্বা মোছাঃ রুমি খাতুন (১৯)-কে হাতের রগ কেটে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাতে সেহরি খাওয়ার পর কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিহতের মা ও ভাই অভিযোগ করেছেন। তারা দাবি করেন, রুমিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

নিহতের বাড়িওয়ালা মোঃ হেলাল উদ্দিন মাষ্টার ওরফে হেলাল ডাক্তার জানান, রুমি ও তার স্বামী বিল্লালের মধ্যে পূর্ব থেকেই দাম্পত্য কলহ ছিলো। তার ধারণা, স্বামী বিল্লালই স্ত্রীকে হত্যা করে পালিয়ে থাকতে পারেন। শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে রুমির ঘরের দরজা বাইরে থেকে সিটকিনি লাগানো দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলে ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশ-কে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, রুমি নামের এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট