1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়া থেকে অন্তঃসত্ত্বা মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান মানিকগঞ্জে গণ অধিকার পরিষদ এর মোহাম্মদ ইলিয়াস হোসাইন পক্ষথেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের প্রধান শর্ত হলো জনগণের অধিকার, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা : আমান উল্লাহ আমান ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মানিকগঞ্জে ৭১ এর সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিউল ইসলাম (রেজা) ইন্তেকাল করেছেন। দুর্ঘটনায় শিশুর মৃত্যু, একাধিক আহত: আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আব্দুর রহমান বদি জামিনে মুক্ত আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত ও যানজট জনদুর্ভোগ কমাতে শ্রমিক দলের উদ্যোগে ফুটপাত উচ্ছেদ। কলাতলি আদর্শ গ্রামে গ্যাস পাম্পে বিস্ফোরণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন; ফায়ার সার্ভিসের চেষ্টা অব্যাহত

একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের প্রধান শর্ত হলো জনগণের অধিকার, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা : আমান উল্লাহ আমান

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মো: নূরেআলম রায়হান : কেরানীগঞ্জ. ঢাকা

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে।

জনগণের অধিকার, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করাই একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের প্রধান শর্ত।

শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানা এলাকার তারানগর ইউনিয়নের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, রাষ্ট্রের মূল শক্তি তার জনগণ। জনগণের প্রত্যাশা অনুযায়ী ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়নীতি, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে নির্বাচিত করেছে, বর্তমান সরকার সেই অনুযায়ী কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশ স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংসদ সদস্য আমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করছেন।

জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচি নতুন করে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী কেরানীগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভূমি দখলমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের কল্যাণে কাজ করতে হলে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে।

ইফতার মাহফিলে প্রায় ২০ হাজারের বেশি সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট