কেএম জহুরুল হক ফুলছড়ি(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলছড়ি উপজেলা শাখা।
দলীয় সূত্রে জানা যায়, দলীয় গঠনতন্ত্র অমান্য করে দলীয় প্রার্থীর বাইরে গিয়ে নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের অভিযোগে উপজেলার ৩নং উদাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এবং গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ ওহিদুল ইসলাম জয়কে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছালাম সরকার ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেনের যৌথ স্বাক্ষরে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নেতৃবৃন্দ আরও জানান, এ সিদ্ধান্তের ফলে আজ থেকে বহিষ্কৃতদের সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। পাশাপাশি ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত