মোঃযায়েদ আলী জাহিদ,যশোর জেলা প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামে জাহান শেখ নামে এক জামায়াত কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ০২ মার্চ (সোমবার)পবিত্র রমজান মাসে তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে একদল অজ্ঞাত সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহান শেখকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিক সেন প্রাথমিক চিকিৎসা প্রদান করে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসক জানান, তার শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি জানান, আহত জাহান শেখ জামায়াতের সংগঠনের একজন সদস্য। খবর পেয়ে নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
স্থানীয়রা ধারণা করছেন, সম্প্রতি বাঘুটিয়া এলাকায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত