মোঃ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.
মানিকগঞ্জ জেলা, শিবালয় উপজেলা, মহাদেবপুর ইউনিয়ন, ঢাকা আরিচা মহাসড়ক বরংগাইলে বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
দুঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আজ বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড ওভারব্রিজের নিচে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরংগাইল ওভারব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা 'ডিডি পরিবহন'-এর একটি দ্রুতগামী বাসের সাথে মোটরসাইকেলটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় তার সাথে থাকা স্ত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত নারীকে উদ্ধার করে মানিকগঞ্জ গিলিন্ডো মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,ও যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত