মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
দেশের অতন্দ্র প্রহরী ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী মোঃ মাইনুদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ রবিবার (২২ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বংখুরি গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বিকাল ৩টা ৩০ মিনিটে মরহুমের নিজ গ্রাম বংখুরিতে রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে 'গার্ড অব অনার' প্রদান করা হয়। জানাজা শেষে আছরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুদ্দিনের জানাজায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণে বক্তারা বলেন, মাইনুদ্দিন ছিলেন একজন দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ মানুষ। দেশ মাতৃকার টানে ৭১-এ তার অবদান এলাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা। আল্লাহ তায়ালা যেন এই বীর সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত