1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় সন্দেহজনক গাড়ি ধাওয়া করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল র‌্যাব ১০ মাস পর দায়িত্বে ফিরলেন ফুলছড়ির তিন ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ আমান নিজে ঢাকা- মাওয়া মহাসড়কে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত আক্তার-রিপন চক্র ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে বনায়ন উদ্যোগ, অংশ নিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা নওগাঁর মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ভাড়া ভবন থেকে স্থায়ী ঠিকানায় পূবাইল থানা, উদ্বোধন করলেন জিএমপি কমিশনার

আমান উল্লাহ আমান নিজে ঢাকা- মাওয়া মহাসড়কে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃনূরেআলম রায়হান কেরানীগঞ্জ. ঢাকা

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে মহাসড়কের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান এই কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান, খাল খনন, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি।

তিনি আরও বলেন, সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি এবং পথচারীদের জন্য ছায়া প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও বৃক্ষরোপণ ও এর রক্ষণাবেক্ষণে এগিয়ে আসাব প্রয়োজন। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগ, মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, কেরানীগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হারুন উর রশিদ এবং উপ-সহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট