মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
ঢাকার আশুলিয়ায় মহাসড়কের চেকপোস্ট ফাঁকি দিয়ে পালানোর সময় সন্দেহজনক নোয়া গাড়ী ধাওয়া করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় গাড়ীর চালক জুয়েল মিয়াকে আটক করা হয়।
বুধবার (০১ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির।
এর আগে বুধবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বারইপাড়া এলাকা তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত গাড়ি চালক জুয়েল মিয়া (২৩) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মিরাশী ইউনিয়নের আবদার সালেহার বটতলা ময়নাবাদ এলাকার ওমর আলী ওরফে কাজল মিয়ার ছেলে।
র্যাব জানায়, বুধবার বিকেলে র্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিধানিক দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাছিল। বিকেল সাড়ে ৩টার দিকে সিলভার রঙের একটি নোয়াহ গাড়িকে (রেজিস্ট্রেশন নং মেট্রো-চ ১৫-১৯৫৯) থামার সিগন্যাল দেওয়া হয়। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার দিকে পালাতে থাকে।
বিষয়টি সন্দেহজনক হওয়ায় র্যাব সদস্যরা গাড়িটির পিছু নেয় এবং বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে বাড়ইপাড়া এলাকায় গাড়িটিকে থামাতে সক্ষম হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে চালক জুয়েল মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তার আচরণ সন্দেহজনক মনে হয় এবং তিনি গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে চালক জুয়েল গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে, গাড়ির ভেতরে চালকের আসন ও পেছনের সিটের মাঝখানে মেঝেতে সুকৌশলে লুকিয়ে রাখা খাকি রঙের স্কচটেপ মোড়ানো ১২টি পোটলা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নোয়াহ গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-৪ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত