মোঃ নূরেআলম রায়হান কেরানীগঞ্জ (ঢাকা)
ঢাকার কেরানীগঞ্জে খোলা বাজারে অবৈধভাবে অকটেন ও ডিজেল বিক্রি এবং মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মফিজউদ্দিন মোল্লা (৭০) নামে এক ব্যবসায়ী কোনো বৈধ লাইসেন্স ছাড়াই খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করছিলেন। অভিযানের সময় তার কাছে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০২৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জব্দ করা জ্বালানি তেল স্থানীয় একটি পাম্পে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া সাংবাদিকদের বলেন, জ্বালানি সংকট মোকাবিলা, অবৈধ মজুত রোধ এবং কৃত্রিম মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত