1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় সন্দেহজনক গাড়ি ধাওয়া করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল র‌্যাব ১০ মাস পর দায়িত্বে ফিরলেন ফুলছড়ির তিন ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ আমান নিজে ঢাকা- মাওয়া মহাসড়কে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত আক্তার-রিপন চক্র ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে বনায়ন উদ্যোগ, অংশ নিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা নওগাঁর মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ভাড়া ভবন থেকে স্থায়ী ঠিকানায় পূবাইল থানা, উদ্বোধন করলেন জিএমপি কমিশনার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, গৌড় বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিব হোসেন, চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল সুকরানা, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, জোনাব আলী, আজিজুল ইসলাম শিশির, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস সিহানুক (শান্ত) এবং মহানন্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক নাসিমসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে অবৈধভাবে মাটি কাটা, মাদক পাচার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনদুর্ভোগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী সাংবাদিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি জেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট