1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় সন্দেহজনক গাড়ি ধাওয়া করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল র‌্যাব ১০ মাস পর দায়িত্বে ফিরলেন ফুলছড়ির তিন ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ আমান নিজে ঢাকা- মাওয়া মহাসড়কে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত আক্তার-রিপন চক্র ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে বনায়ন উদ্যোগ, অংশ নিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা নওগাঁর মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ভাড়া ভবন থেকে স্থায়ী ঠিকানায় পূবাইল থানা, উদ্বোধন করলেন জিএমপি কমিশনার

জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

শ্যামল চন্দ্র রায় জলঢাকা প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়াম জাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা আদায়।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজার, শৌলমারী ইউনিয়নের আনছার হাট, ডাকালীগঞ্জ বাজার, আদর্শ বাজার,কৈমারী ইউনিয়নের কৈমারী সদর বাজার, পেলকার মোড়, শাল্টিতলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে র‍্যাব ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

এসময় অভিযানে একজনকে বেআইনি ভাবে পেট্রোল, ডিজেল খোলা বাজারে বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

এদিকে তিনি বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রয়ে অনিয়ম রোধে মনিটরিং করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন,
বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট সঠিক তথ্য প্রয়োজন। তাই সকলের কাছে অনুরোধ জানান সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তিনি আরও বলেন ইতোমধ্যে প্রত্যেক ফিলিং স্টেশনে অনিয়ম রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে জ্বালানী তেল বিতরণ কালীন আইন শৃঙ্খলা বজায় রাখা কষ্ট সাধ্য ব্যাপার ।তাই সকল ক্রেতাকে এবিষয়ে ধৈর্য্য ধারণ করে ও শৃংখলা বজায় রাখার জন্য আহবান জানান। তিনি আরও বলেন আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় সম্ভব এই সাময়িক সমস্যা কাটিয়ে উঠতে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট