1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় সন্দেহজনক গাড়ি ধাওয়া করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করল র‌্যাব ১০ মাস পর দায়িত্বে ফিরলেন ফুলছড়ির তিন ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ আমান নিজে ঢাকা- মাওয়া মহাসড়কে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত আক্তার-রিপন চক্র ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাশে বনায়ন উদ্যোগ, অংশ নিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা নওগাঁর মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ভাড়া ভবন থেকে স্থায়ী ঠিকানায় পূবাইল থানা, উদ্বোধন করলেন জিএমপি কমিশনার

দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ, অভিযুক্ত আক্তার-রিপন চক্র

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ নূরেআলম রায়হান: কেরানীগঞ্জ. ঢাকা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিল, ভুয়া নামজারি ও সরকারি নথিপত্র কারচুপির মাধ্যমে শত শত মানুষের জমি আত্মসাৎ এবং হয়রানির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই চক্রের মূল হোতা হিসেবে মো. আক্তার হোসেন ও তার ছেলে মো. রিপন মিয়ার নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইস)-এর মহাসচিব মুহাম্মদ শাহজাহান সম্রাট এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ কেরানীগঞ্জের কুমলী ভিটা গ্রামের মৃত খেজমত আলীকে জীবিত দেখিয়ে ২০০৮ সালে ১৩১৬৮ নম্বর একটি জাল দলিল তৈরি করা হয়, যদিও তিনি ১৯৯৮ সালেই মারা যান। একইসঙ্গে বিভিন্ন খতিয়ান ও দাগে প্রকৃত পরিমাণের কয়েক গুণ বেশি জমি বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আক্তার হোসেনের ছেলে রিপন মিয়া, যিনি রোহিতপুর ভূমি অফিসে কর্মরত, ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় ভুয়া নামজারি ও সরকারি নথি জালিয়াতিতে সহযোগিতা করেন।

এ ছাড়া প্রবাসী দুই স্বজন মো. জাহাঙ্গীর আলম ও মো. আলমগীর হোসেনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নেওয়ার পরও জমির দখল বুঝিয়ে না দেওয়ার অভিযোগ করা হয়। কুমলী ভিটা গ্রামের আরও অনেক সহজ-সরল মানুষের কাছ থেকেও জমি সংক্রান্ত প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার দাবি করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জালিয়াতির প্রতিবাদ করায় এক বিসিএস পরীক্ষার্থী মো. রমজান আলীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে।

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট