নীলফামারী জেলার জলঢাকায় ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রকলা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইলিশ পান্তা খাওয়ার আয়োজন করে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোল্লা ইফতেখার আহমেদ পৌর সচিব মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোখলেছুর রহমান ,প্রাথমিক ,ব্রাক,ক্যাডেট,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক,ছাত্র/ছাত্রী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
শ্যামল চন্দ্র /জলঢাকা প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত