নিজস্ব প্রতিবেদক:মোঃ নূরেআলম রায়হান
অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে ১৮ এপ্রিল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির অর্থ বিষয়ক সম্পাদক মোঃমোস্তফা মহসিন (শাপলা)। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃশামীম আল মামুন। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, এবং বিদায়ী ছাত্র- ছাত্রীবৃন্দ ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয় ১০ম শ্রেনীর মেধাবী ছাত্র মোঃ ইব্রাহিম রহমান ইয়ানাফিউ। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থীরা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকেও কয়েকজন তাদের আবেগঘন স্মৃতি চারণ করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, "তোমরা এই প্রতিষ্ঠানের মান রক্ষা করবে এবং দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করবে। আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করাই হোক তোমাদের লক্ষ্য।"
প্রধান শিক্ষক মোঃ শামীম আল মামুন ] শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সবশেষে দেশ, জাতি এবং পরীক্ষার্থীদের বিশেষ সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত