মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:
সাভারে ধ্বসে পড়া রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর পূর্তি আগামীকাল । এ উপলক্ষে ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ধ্বংসে পড়া রানা প্লাজার সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে রানা প্লাজার সামনে এসব কর্মসূচীর আয়োজন করেন রানা প্লাজায় আহত, নিহত, শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি ও ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তাজরীন গার্মেন্টসে নিহত, আহত, শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি।
এতে ধ্বংসে পড়া রানা প্লাজা ও আশুলিয়ায় আগুনে পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্টসের নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা, শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
এসময় শ্রমিকরা শ্রমিক হত্যার জন্য রানা প্লাজার মালিক সোহেল রানা ও তাজরীন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনসহ দায়ী ব্যক্তিদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পরে সেখানে নিহত শ্রমিকদের স্বরণে অস্থায়ী শহীদ বেদীতে মোমবাতি প্রজ্বলন করা হয়।উল্লেখ্য ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১১'শ ৩৮ জন মারা যায়। এসময় আহত হয় আরও অনেক শ্রমিক।
এছাড়া আশুলিয়ায় নিশ্চিতপুর এলাকায় তাজরীন গার্মেন্টসে ২০১২ সালের ২৪ নভেম্বর আগুন ১'শ ১৪ জন শ্রমিক মারা যায়। এসময় আহত হয় আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত