চাঁদপুর ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলায় গাঁজা গাছসহ এক চাষীকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামে ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাতে ওই এলাকায় অভিযান চালায় ফরিদগঞ্জ থানা পুলিশ। এ সময় একটি গাঁজা গাছসহ রিপন চন্দ্র দাস (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আলোনিয়া গ্রামের সুভাষ দাসের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, গাঁজা গাছসহ একজন চাষীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার (২৬ এপ্রিল ২০২৬) তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে উপজেলার তিনটি এলাকা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হলো।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত