সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বলদীপাড়া এলাকার একটি লিচু বাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— তাড়াশ উপজেলার বলদীপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), একই গ্রামের হাবিল উদ্দিন (৩০) এবং শ্যামপুর গ্রামের মোমিন হোসেন (২০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হবে। উপজেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃআবু তালেব, বার্তা সম্পাদক:মোঃ মামুন হোসেন ,নির্বাহী সম্পাদক:মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক ও প্রকাশক কর্তৃক ভাই ভাই প্রিন্টিং ও প্রেস থেকে মুদ্রিত ও প্রকাশিত,অফিসঃবাড়ী ১৬৫(২য় তলা),রোড:০৮ মিরপুর -১১ ঢাকা। অফিসঃ০১৬০২৮১৫৩৮৯, ই মেইল :newsdigantasangbad@gmail.com।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত