
মো: নূরেআলম রায়হান, কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি :
অদ্য সকাল ১১:০০ ঘটিকায় জিনজিরা অবাসিক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সাদ্দাম হোসেন(২৯) পিতা- আব্দুস সাত্তার চর রঘুনাথপুর, জিনজিরা, কেরানীগঞ্জ মডেল, ঢাকা কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ০৩ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ২০০০০(বিশ হাজার) টাকা অর্থদণ্ড করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
ভেজাল মিশ্রিত কোমল পানীয়,সস ও আচার তৈরি করে বিভিন্ন নামে বেনামে সারাদেশে বাজারজাত করে আসছেন সাদ্দাম হোসেন।অবৈধভাবে গড়া এই কারখানাটি আবাসিক এলাকায় বাসাবাড়িতে অবস্থিত।
উপজেলা নির্বাহী অফিসার উমর ফারুক জানান, অবৈধ ও ভেজাল মিশ্রিত পণ্য উৎপাদনের দায়ে এক ব্যাক্তিকে কারাদন্ড দেয়া হয়েছে।কোন অবৈধ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরানীগঞ্জে থাকতে পারবেনা।অবিযান অব্যাহত থাকবে।