1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

নীলফামারীতে বাল্যবিবাহ ঠেকাতে গিয়ে সাংবাদিক হেনস্তা ও হামলার শিকার –

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

মো:আবু তালেব,রংপুর বিভাগীয় প্রধান:

নীলফামারীতে বাল্যবিবাহর মতো স্পর্শকাতর সামাজিক অপরাধ ঠেকাতে গিয়ে নীলফামারীতে চরম হেনস্তা ও শারীরিক হামলার শিকার হয়েছেন একাধিক গণমাধ্যমকর্মী।

ঘটনাটি ঘটেছে গতকাল (মঙ্গলবার, ৮ জুলাই) নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের জঙ্গলীপাড়া গ্রামে।

সূত্র মতে, গত ৬ জুলাই ওই এলাকায় হরেন রায়ের ছেলে নিপেনের আশীর্বাদ অনুষ্ঠানের সময় হঠাৎ এক নাবালিকা প্রেমিকার পরিচয়ে সেখানে হাজির হয়। বিষয়টি জানাজানি হলে মেয়ের পক্ষ অনুষ্ঠান থেকে সরে যায়।

তিন দিন ধরে মেয়েটি এলাকার একটি বাড়িতে অবস্থান করছিল। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ-এর প্রতিনিধি স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা এবং স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি নুরুল আমিন।

সাংবাদিকরা সরেজমিন তদন্ত করে দেখতে পান, ছেলেটির সঙ্গে মেয়েটির কোনো স্থায়ী সম্পর্ক নেই এবং বিষয়টি শুধুমাত্র মোবাইল ম্যাসেজ পর্যায়ে সীমাবদ্ধ ছিল। এরপরও মেয়েটিকে পাশের একটি বাড়িতে পাঠানো হয়, যেখানে সে আশ্রয় নিতে গেলে গৃহকর্তা তাকে রাখতে অস্বীকৃতি জানান।

সাংবাদিক স্বপ্না শাহ বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অবহিত করেন। সন্ধ্যার পর সাংবাদিকদের একাধিকবার যোগাযোগের পর স্থানীয় ইউপি সদস্য জগদীশের বাড়িতে মেয়েটিকে নিয়ে যান কিছু স্থানীয় বাসিন্দা।

তবে এখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান সাংবাদিক স্বপ্না শাহকে প্রকাশ্যে গালিগালাজ ও পেশাগত হুমকি দেন। তার সঙ্গেই থাকা শ্যামল রায় (নীরেন্দ্রনাথ রায়ের পুত্র) গ্লোবাল টিভির সাংবাদিক সোহেল রানার ক্যামেরা ছিনিয়ে নেন এবং স্বর্ণালি শাহের গলার সোনার চেইন ছিনিয়ে নিয়ে তাকে ওড়না দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন।

পরে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম কালু, সাংবাদিক স্বর্ণালির মা ও জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক নাসরীন আক্তার এবং জেলা এনপিসির সমন্বয়ক আক্তারুজ্জামান খান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় স্বর্ণালির স্বামী ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সদর থানার অফিসার ইনচার্জ এমআর সাঈদ বলেন,
“অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, “এলাকায় যারা একটু ভালো অবস্থানে আছেন, তাদের নানা ছলচাতুরির মাধ্যমে হয়রানি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বিভাগীয় তদন্ত হলে সব কিছুই বেরিয়ে আসবে।”

এই ঘটনায় নীলফামারী জেলায় সাংবাদিক মহলসহ সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট