1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

রামপালে দরিদ্র কৃষকের মাঝে কৃষিবিদ শামীমের ধানবীজ উপহার

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬৫৯ বার পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে উপজেলা কৃষক দলের আয়োজনে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ডাইরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম এর সার্বিক সহযোগীতা ও তত্ত্বাবধানে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।

১১ জুলাই (শুক্রবার) বিকালে উপজেলার ভাগা বাজার সংলগ্ন চেয়ারম্যানের মোড় মালিডাঙ্গা বালুর মাঠে গরিব অসহায় ও প্রান্তিক কৃষকদের মাঝে এ ধানের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে
এসম প্রধান অতিথির বক্তব্যে শামীমুর রহমান বলেন, কৃষকবান্ধব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন।
জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী ধারণার বিভিন্ন পরিকল্পনার মধ্যে এক ধরনের গণভিত্তিক কর্মসূচি লক্ষ করা যায়। তাই কৃষিজমির আল বা বিভাজনও তুলে দেওয়ার কথা জিয়া বলেন। আমাদের জাতীয় অর্থনিতি টিকে আছে কৃষির উপর। তিনি বলেন, আমাদের এই জনপদ পানিতে লবক্তার কারনে কৃষিতে মারাত্মক ক্ষতি হচ্ছে।আমি এই বিষয় পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে প্রয়েজনীয় ব্যাবস্থা গ্রহন করবো। এ ছাড়া ও কৃষি কে প্রধান্য
দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানামূখি পরিকল্পনা গ্রহণ করেছেন।

বিএনপির এ নেতা আরো বলেন, মানুষের বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে স্বৈরাচারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে মেরামতের জন্য কাজ করব। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা দিয়েছেন।

পরে কৃষকদের হাতে ১০ কেজি করে আমন ধানের উন্নত জাতের বীজ তুলে দেন শামীমুর রহমান। এ সময় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট