1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:

 

বাগেরহাটের রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুইদিনব্যাপী উপজেলা মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সমাপনী দিনে বালক ও বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্ব এ টুর্নামেন্ট বিশেষ অথিতির বক্তব্য দেন, নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান।

 

টুর্নামেন্ট কমিশনারের দায়িত্ব পালন করেন রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. তৌহিদুল ইসলাম, খেলা পরিচালনা করেন, যথাক্রমে গোলাম আক্তার বাচ্চু, নাহিদুল ইসলাম ও কামরুল ইসলাম। ফাইনাল খেলায় বড়কাটাখালী সপ্রাবি বালিকা একাদশ ও আদাঘাট সপ্রাবি বালিকা একাদশ অংশ নেয়। টাইব্রেকারে আদাঘাট বালিকা একাদশ চ্যাম্পিয়ন হয়। অপর ফাইনাল খেলায় কুমলাই সপ্রাবি বালক একাদশ ও গিলাতলা সপ্রাবি বালক একাদশ অংশগ্রহণ করে।

 

এতে কুমলাই একাদশ ২-০ গোলে গিলাতলা একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে মেডেল ও কাপ তুলে দেন প্রধান অথিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।এ সময় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট