
মোঃনূরেআলম রায়হান :কেরানীগঞ্জ (ঢাকা)
আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। দীর্ঘ প্রস্তুতি আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সকালে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় বসেছে লাখো শিক্ষার্থী।
এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ লক্ষ ৫৭ হাজার পরীক্ষার্থী, এর মধ্যে ছাত্র সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী সংখ্যা ৯লাখ ২৭ হাজার ৩৯ জন। উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
গতকাল সোমবার( ২০এপ্রিল) সচিবালয়ে ব্রিফিং করেন শিক্ষা মন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, পরীক্ষার সময় ৩হাজার ৮৮৫টি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে কেন্দ্র এলাকায় যানজটমুক্ত রাখার নিদের্শনা দেওয়া হয়েছে। পরীক্ষার কেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।
এদিকে, ইতিমধ্যে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সাপ্তাহের প্রাশ প্রতিদিনই জরুরি নিদের্শনা জারি করছে শিক্ষাবোর্ডগুলো। ৩ হাজার ২০৯টি কেন্দ্রে আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়
বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড.খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক জায়গায় সিসি ক্যামেরা অভ্যস্ত আছে। নতুন জায়গায় কেন্দ্র সচিবদের সেভাবে অনুপ্রাণিত করেছি।
পরীক্ষার উল্লেখযোগ্য দিকগুলো
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নিদের্শনা থাকায় পরীক্ষার্থীরাও আগেভাগেই কেন্দ্রে উপস্থিত হয়েছিল । পরীক্ষা শুরুর আগে থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। অভিভাবকদের উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে কেন্দ্রগুলোর সামনে তৈরি হয় এক বাড়তি উদ্দীপনা।