1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

গোপালগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

রাতুল আহম্মেদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের বৃহত্তর সংগঠন ‘গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (০১ এপ্রিল) রাতে জেলা শহরের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্নাকে এবং সদস্য সচিব করা হয়েছে গাজী টিভির বিএম জুবায়ের হোসেনকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রসূন মন্ডল, চ্যানেল ২৪-এর বাদল সাহা এবং একাত্তর টিভির আজিজুর রহমান রনি।

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আনন্দ টিভির সেলিম রেজা, সময় টিভির জয়ন্ত শিরালী, মাই টিভির আরিফুল হক আরিফ, চ্যানেল এস-এর কাজী মাহমুদ, এটিএন নিউজের সজীব বিশ্বাস, মোহনা টিভির মাসুদ পারভেজ, স্টার নিউজের নুরুল আলম ফয়সাল এবং নাগরিক টিভির আশিক জামান অভি।

এই আহ্বায়ক কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্তি, ভোটার তালিকা হালনাগাদ এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনার নিয়োগ করবে। এছাড়া জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করা, সংবাদ পরিবেশনে মান বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য।

নবগঠিত এ কমিটিকে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট