1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার প্রাইভেটকারে অভিনব কৌশলে মা’দক পরিবহন, র‍্যাবের অভিযানে ২১১ বোতল উইন কোরেক্সসহ আটক ২ হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন আজ বিশ্ব মা দিবস

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)-এর কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সদর দপ্তর থেকে আগামী দুই বছরের জন্য ১৯ মে ২০২৬ হতে ১৯ মে ২০২৭ পর্যন্ত এ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কামরোজ সরওয়ার, সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পেশাদার সাংবাদিক মোঃ জহির আলম বাপ্পী।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা একটি পেশাদার, স্বাধীন, কল্যাণমুখী ও সেবামূলক সাংবাদিক সংগঠন। সংগঠনটি দেশব্যাপী অপসাংবাদিকতা প্রতিরোধ, মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কক্সবাজার জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে মোঃ জহির আলম বাপ্পীর নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট এই জেলা কমিটিকে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

সংগঠনের সকল কার্যক্রমে প্রশাসনিক ও আইনগত সহায়তা কামনা করে অনুমোদনপত্রের অনুলিপি কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় ও ডিবি কার্যালয় থেকে পত্রটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।

নবগঠিত এই কমিটি কক্সবাজার জেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ, সংবাদকর্মীদের অধিকার সংরক্ষণ এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট