
কামরুল ইসলাম,কক্সবাজার জেলা প্রতিনিধি:
ধর্মীয় মূল্যবোধ, ইসলামী আদর্শ ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা মাসউদ সাহেব। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আলম সাহেব এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মাওলানা নুরুল আলম সাহেব।
সংশ্লিষ্টরা জানান, নবগঠিত এই কমিটি এলাকার ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ করে ইসলামের সুমহান আদর্শ প্রচার, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও বেগবান করতে কমিটির নেতৃবৃন্দ আন্তরিকভাবে কাজ করবেন বলেও আশা প্রকাশ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিবর্গকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, আগ্রহী সম্মানিত ইমাম ও খতিবদের অতি দ্রুত সদস্য নিবন্ধন ফরম পূরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সদস্য নিবন্ধন ও সার্বিক যোগাযোগের জন্য মোবাইল নম্বর ০১৮৮৬-৭৫২৫৯৩ এ যোগাযোগ করতে বলা হয়েছে।
স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লী ও সচেতন মহল নবগঠিত এই কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন সাহেবের দিকনির্দেশনায় নবগঠিত কমিটির নেতৃত্বে এলাকায় দ্বীনি, সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে, ইনশাআল্লাহ।