
নওগাঁয় কলা বাগানের ভেতরে গাঁজা চাষ। ডিবি’র অভিযানে ৩ টি গাঁজার গাছ উদ্ধার সহ গাঁজাচাষী একজন আটক। এছাড়া পৃথক অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক জানকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ ডিবি পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক-নির্দেশনায় জেলা জুড়ে চলছে মাদক বিরোধী অভিযান। তারই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর সোমবার ৪ মে’ দিনগত রাত ৮টারদিকে নওগাঁর পোরশা থানাধীন নুছনাহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আলামিন (২৩) নামে এক মাদক কারবারী যুবককে আটক করেন। আটককৃত আলামিন পোরশা থানাধীন নিছনাহার গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অপরদিকে নওগাঁর পত্নীতলা থানাধীন এলাকায় কলা বাগানের ভেতর গাঁজা চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অপর একটি চৌকস টিম পত্নীতলা থানাধীন আড়াইল গ্রামে অভিযানে গিয়ে স্থানিয় লোকজনের সহযোগীতায় আড়াইল গ্রামের নজরুল ইসলামের ছেলে আঃ রাজ্জাককে প্রথমে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে রাজ্জাক সাথে নিয়ে তার কলা বাগানে গিয়ে লোকজনের উপস্থিতিতে কলা বাগানের ভেতর থেকে দুটি বড় ও একটি ছোট মোট ৩টি গাঁজার গাছ উদ্ধার করেন সহ গাঁজা চাষীকে আটক করেন। উদ্ধারকৃত ৩ টি গাঁজা গাছের ওজন ৭ কেজি। পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন ও গাঁজার গাছ সহ একজন মোট দু’ জনকে আটকের ঘটনায় পোরশা ও পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সাইফুল ইসলাম/নওগাঁ জেলা প্রতিনিধি: