1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবে ক্রমেই বাড়ছে বাংলাদেশী অবৈধ প্রবাসী কারন উদঘাটন আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা

সৌদি আরবে ক্রমেই বাড়ছে বাংলাদেশী অবৈধ প্রবাসী কারন উদঘাটন

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

রিমন হোসেন, সৌদি আরব

 

সৌদি আরব বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার হলেও সেখানে বাংলাদেশি কর্মীদের অবৈধ হয়ে পড়ার প্রবণতা ক্রমেই বাড়ছে। সদ্য সমাপ্ত বছরে দেশটিতে সাত লাখের বেশি বাংলাদেশি কর্মী গেলেও একই সময়ে বিপুলসংখ্যক শ্রমিক ভিসা জটিলতা, জেল-জরিমানা ও কাজ না পাওয়ার কারণে দেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। অভিবাসন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ অস্থিরতা দ্রুত নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যতে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।

 

সরকারি হিসাব অনুযায়ী, গত অর্থবছরে সৌদি আরবেই গেছেন সাত লাখ ৫১ হাজারের বেশি বাংলাদেশি কর্মী। রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রেও দেশটি শীর্ষে রয়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সৌদি আরব থেকে দেশে এসেছে দুইশ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। তবে এই ইতিবাচক চিত্রের বিপরীতে উদ্বেগজনক বাস্তবতা হলো—২০২৪-২৫ অর্থবছরে প্রায় এক লাখ বাংলাদেশি শ্রমিককে বিভিন্ন অভিযোগে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে।

 

ভুক্তভোগী অনেকেই জানান দালালনির্ভর ভিসা, এজেন্সির বিজ্ঞাপনে প্রতারণার ফাঁদ ও মৌখিক চুক্তির ফাঁদে পড়ে তারা প্রতারিত হয়েছেন। কাজ না পেয়ে একাধিকবার ভিসা পরিবর্তন করতে হয়েছে, মালিককে নিয়মিত কমিশন দিতে হয়েছে এবং শেষ পর্যন্ত ভিসা বাতিল হয়ে জেল ও জরিমানার শিকার হতে হয়েছে। এতে ধারদেনা করে বিদেশে যাওয়া কর্মীরা দেশে ফিরে চরম আর্থিক সংকটে পড়ছেন। নতুন সরকারের নিকট এটাই প্রত্যাশা তাদের প্রবাসীদের প্রতিটি আবেদন মূল্যায়ন করে ব্যবস্থা নেওয়া হয়। প্রবাসীদের এটাই প্রত্যাশা দেশের জন্য প্রবাসীরা, দেশ প্রবাসীদের কষ্ট বুঝে তা লাঘব করুক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট