1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইভেটকারে অভিনব কৌশলে মা’দক পরিবহন, র‍্যাবের অভিযানে ২১১ বোতল উইন কোরেক্সসহ আটক ২ হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন আজ বিশ্ব মা দিবস আমতলীতে সিএনজি চালকদের সংবাদ সম্মেলন: চাঁদাবাজি বন্ধ ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার রোধের দাবি কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু ​অ্যালবাট্রস স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ক্যাম্পেইনঅনুষ্ঠিত কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ নওগাঁয় ডিবির পৃথক অভিযানে আটক-২ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন

প্রাইভেটকারে অভিনব কৌশলে মা’দক পরিবহন, র‍্যাবের অভিযানে ২১১ বোতল উইন কোরেক্সসহ আটক ২

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃযায়েদ আলী জাহিদ,যশোর জেলা প্রতিনিধি:

যশোরের চৌগাছায় প্রাইভেটকারে অভিনব কৌশলে ফেনসিডিলের বিকল্প মা’দক উইন কোরেক্স সিরাপ পরিবহনের সময় দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৬। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা পৌরসভার চৌগাছা বাজার ব্রিজ (তারানিবাস) এলাকায় র‍্যাব-৬ সিপিসি-৩, যশোরের একটি বিশেষ টিম কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স নেতৃত্বে পরিচালিত হয়।

র‍্যাব সূত্রে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ অবৈধ মা’দক বহন করা হচ্ছে। পরে র‍্যাব সদস্যরা চৌগাছা বাজার ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ভেতর থেকে অভিনবভাবে লুকিয়ে রাখা ২১১ বোতল উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মোঃ হারুনুর রহমান (৪৪) এবং একই উপজেলার বাগমারী গ্রামের ফুলচানের ছেলে শ্রী চিরজিৎ (২২)-কে আটক করা হয়।
র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মা’দক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো।
র‍্যাব আরও জানায়, উদ্ধার হওয়া মা’দক ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের মধ্যে এ অভিযান ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
জনসাধারণ র‍্যাবের এমন মা’দকবিরোধী অভিযান পরিচালনার জন্য আরও জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট