1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার প্রাইভেটকারে অভিনব কৌশলে মা’দক পরিবহন, র‍্যাবের অভিযানে ২১১ বোতল উইন কোরেক্সসহ আটক ২ হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন আজ বিশ্ব মা দিবস আমতলীতে সিএনজি চালকদের সংবাদ সম্মেলন: চাঁদাবাজি বন্ধ ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার রোধের দাবি কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু ​অ্যালবাট্রস স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ক্যাম্পেইনঅনুষ্ঠিত কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ নওগাঁয় ডিবির পৃথক অভিযানে আটক-২ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ

ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ডিশ ব্যবসায়ী ফিরোজ কবিরকে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নির্দেশনায় থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গুনভরি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ফিরোজ কবিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন মহলের সহযোগিতাও প্রয়োজন। কোনো ধরনের মাদক সংক্রান্ত তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানাই।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট