1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন, টেকনাফ,কক্সবাজার। 

 

কক্সবাজারের রামুতে ৩২ লাখ টাকা চুরি এবং অপহরণ মামলার প্রধান আসামি মোঃ আরিফুল্লাহকে (২৬) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রাম থেকে নগদ ৪ লক্ষ ৩০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে রামু থানায় দায়েরকৃত মামলার (মামলা নং-১৯, ধারা: ৪৫৪/৩৮০/৩৬৪/৩৪ পেনাল কোড) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে রামু থানা পুলিশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এক ঝটিকা অভিযান চালিয়ে ১ নং আসামি মোঃ আরিফুল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল্লাহ ৩২ লাখ টাকা চুরি এবং অপহরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন নিউ মুরিং এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নগদ ৪,৩০,০০০ (চার লক্ষ ত্রিশ হাজার) টাকা এবং ঘটনায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

​বাকি টাকার বিষয়ে আসামি জানায়, অবশিষ্ট অর্থ তার ভাই মোঃ নাসিরের কাছে রয়েছে। নাসির চট্টগ্রামের ইপিজেড এলাকায় মোবাইল ফোনের দোকানদার। বর্তমানে সে পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

​মামলার ভিকটিম গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে ধারা ১৬৪ মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে ভিকটিম তাকে অপহরণ এবং টাকা চুরির ঘটনার রোমহর্ষক বর্ণনা দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট