1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ইয়াবা বিক্রির সময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ গ্রেপ্তার প্রাইভেটকারে অভিনব কৌশলে মা’দক পরিবহন, র‍্যাবের অভিযানে ২১১ বোতল উইন কোরেক্সসহ আটক ২ হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন আজ বিশ্ব মা দিবস আমতলীতে সিএনজি চালকদের সংবাদ সম্মেলন: চাঁদাবাজি বন্ধ ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার রোধের দাবি কটিয়াদী উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু ​অ্যালবাট্রস স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ক্যাম্পেইনঅনুষ্ঠিত কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ নওগাঁয় ডিবির পৃথক অভিযানে আটক-২

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম,টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা মোঃ নুর হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন। সম্প্রতি “News Sand BD” নামের একটি ফেসবুক আইডি/পেজ থেকে তার ব্যক্তিগত ছবি বিকৃত করে আপত্তিকর, মিথ্যা ও কুরুচিপূর্ণ পোস্ট প্রচার করা হয়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ মে ২০২৬ তারিখে উক্ত ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীর ছবি বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়। এতে তার ব্যক্তি সম্মান, সামাজিক মর্যাদা ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে মানহানিকর প্রচারণা চালিয়ে আসছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট