
মোঃযায়েদ আলী জাহিদ,যশোর জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।
মনোনয়ন প্রাপ্তদের মধ্যে যশোর ২ ঝিকরগাছা -চৌগাছা আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী কে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছেন। সাবিরা সুলতানা মুন্নীকে মনোনয়ন দেয়ায় স্থানীয় নেতা কর্মীদের মাঝে খুশির আমেজ বইছে।