1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই যশোরে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী। অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কেরানীগঞ্জে

অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:মোঃ নূরেআলম রায়হান

অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে ১৮ এপ্রিল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির অর্থ বিষয়ক সম্পাদক মোঃমোস্তফা মহসিন (শাপলা)। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃশামীম আল মামুন। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, এবং বিদায়ী ছাত্র- ছাত্রীবৃন্দ ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয় ১০ম শ্রেনীর মেধাবী ছাত্র মোঃ ইব্রাহিম রহমান ইয়ানাফিউ। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থীরা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকেও কয়েকজন তাদের আবেগঘন স্মৃতি চারণ করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​প্রধান অতিথির বক্তব্যে বলেন, “তোমরা এই প্রতিষ্ঠানের মান রক্ষা করবে এবং দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করবে। আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করাই হোক তোমাদের লক্ষ্য।”

​প্রধান শিক্ষক মোঃ শামীম আল মামুন ] শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সবশেষে দেশ, জাতি এবং পরীক্ষার্থীদের বিশেষ সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট